ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ২৩:২৮

সংগৃহীত ছবি

জয়পুরহাটে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড বাস্তবায়নে সাংবাদিকদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে সিভিল মিলনায়তনে জেলা সিভিল সার্জন অফিস এ ওরিয়েন্টেশেন কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জেলার নির্ধারিত বয়সের লক্ষাধিক শিশুকে শতভাগ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা দেওয়া হয়।

মোট ৮২৫টি কেন্দ্রে আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডে ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৩২ হাজার ৫৫১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা জানানো হয় ওই কর্মশালায়

পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের কথাও জানানো হয় ওই ওরিয়েন্টেশনে।

সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাক্তার তুলসী চন্দ্র রায়, জেলা তথ্য কর্মকর্তা সোহেল মিয়া, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা চৈতি রায়, কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার ৪০ সংবাদকর্মী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা