ঝিনাইদহে মেছো বাঘ পিটিয়ে মারলো এলাকাবাসী

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ০৩:১২

সংগৃহীত ছবি

ঝিনাইদহ সদরের গোবিন্দপুর গ্রামে একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৩ জুন) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের বাসিন্দা শিবলু কাজী বলেন, রাতে গোবিন্দপুর গ্রামে তার বাড়িতে গোয়াল ঘরে হঠাৎ ছাগল ডেকে ওঠে। একপর্যায়ে পাশের বাড়ির নিত্য কুমারের গোয়াল ঘরে একটি ছাগল রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেসময় নিত্য কুমার ও শিবলু কাজী পাশের একটি বাগানে হিংস্র অবস্থায় দেখতে পান মেছো বাঘটিকে। পরে তারা কোচ (মাছ ধরার বিশেষ যন্ত্র) দিয়ে খুঁচিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মেছো বাঘটি হত্যা করেন। এর কিছুক্ষণ পর আহত ছাগলটিও মারা যায়।

তিনি আরও বলেন, খুবই হিংস্র অবস্থায় ছিল মেছো বাঘটি। আমাদের ওপরও আক্রমণ করতে আসে। এজন্য প্রাণীটিকে মেরে ফেলা হয়েছে।

ঝিনাইদহ বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, বন্যপ্রাণী হত্যা করা অপরাধ। তারা মেছোবাঘটি মেরে ঠিক করেনি। ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা