বালু উত্তোলনের দায়ে জেল-জরিমানা

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুন ২০২৩, ০২:০৪

সংগৃহীত ছবি

মাদারীপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একজনকে এক মাসের কারাদণ্ড এবং আরেকজনের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জুন) মধ্যরাত থেকে মঙ্গলবার (১৩ জুন) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন।

এক মাসের দণ্ডপ্রাপ্ত ফরিদ হাওলাদার (৪০)। অন্যদিকে অর্থদণ্ডপ্রাপ্ত বাদল বেপারী (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলন করায় ফরিদ হাওলাদারকে এক মাসের কারাদণ্ড এবং বাদল বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে আটক তন্ময় মোল্লা (৫০), এনামুল হাওলাদার (৪০) ও রাকিব হাওলাদারের (৩০) বিরুদ্ধে নিয়মিত মামলা করতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা