শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

শীবু শীল, মৌলভীবাজার | ১৭ মে ২০২৩, ২৩:৩৭

ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন চা বাগানের চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায় এবং ব্রেকিং দ্য সাইলেন্স ঢাকা কার্যালয়ের প্রকল্প পরিচালক মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক মো. নাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী প্রমূখ।

প্রকল্প পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে এবং এ বিষয়ে নীরবতা ভাঙতে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংগঠন হিসেবে বিটিএস ১৯৯৪ সাল থেকে কাজ করে আসছে। এবং প্রকল্প কর্মপরিকল্পনা উপস্থাপনে তিনি বলেন, গনতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, নিরপেক্ষতা এবং নারী- পুরুষের সমঅধিকার বাস্তবায়নে সংগঠনের কর্মপরিধি ভাগ এবং চা বাগান কেন্দ্রিক মাঠপর্যায়ে কৌশলগত অগ্রাধিকারে, শিশু সুরক্ষা ও শিশুবান্ধব সুশাসন ( Child Rights, Protection ) যুব উন্নয়ন ( Youth Development ) নারীর ক্ষমতায়ন ও জেন্ডার ন্যায়্যতা, জলবায়ু পরিবর্তন ও মানবিক পরিস্থিতিতে সাঁড়া প্রদান, স্বাস্থ্য এবং পানীয়জল ও পয়ঃ সিস্কাষন ব্যাবস্থা, নীতি প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নে এ্যাডভোকেসি, এবং সংস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য ব্রেকিং দ্য সাইলেন্স এর কর্মপরিকল্পনার প্রশংসা করে মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন কর্মপরিকল্পনার এলাকা বৃদ্ধি, চা বাগান কেন্দ্রিক শিশু ও নারীদের কর্ম পরিবেশের উন্নয়ন, নিরাপত্তা বিধান এবং কর্মমুখী শিক্ষার বাস্তবায়ন এবং স্বাস্থ্যগত সুরক্ষা নিয়ে মতামত তুলে ধরেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর