কলেজের সামনে থেকে ময়লা-আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচী

শিবু শীল, মৌলভীবাজার | ১২ মে ২০২৩, ০১:২৭

ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে চৌমুহনী চত্বরে সরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসা অধ্যায়নরত দুই শতাধিক ভুক্তভোগী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন দাবী নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে কলেজ শিক্ষার্থী দীপ্ত পাল, উম্মে নাফিসা, রায়হান আহমেদ, সাহেদ আহমেদ ও মাইমুনাহ বক্তব্য রাখেন।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘আজ আমরা শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে রাজপথে বেড়িয়েছি। এখন আমাদের পড়ালেখা করার সময়, কিন্তু পড়ালেখা বন্ধ করে এখানে এসেছি। আমরা বিভিন্ন ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরেছি, আমরা আর ঘুরতে পারবো না। আমাদের দাবী মানতে হবে। আমরা সকল শিক্ষার্থীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য আব্দুস শহীদ এমপি মহোদয়ের নিকট অনুরোধ জানাই, তিনি যেনো আমাদের কষ্ট বিবেচনা করে এই ময়লার ভাগাড় অপসারণ করেন।

যতদিন না এই ময়লার ভাগাড় অপসারণ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আজ থেকে এক সপ্তাহ পর্যন্ত দেখবো, এক সপ্তাহের মধ্যে আমাদের দাবী যদি না মানা হয়, তাহলে আমরা কলেজে যাবো না। ক্লাস ও পরীক্ষা বর্জন করবো। আমরা দেখবো শিক্ষার্থী ছাড়া কিভাবে কলেজ চলে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর