নিহত সাইক্লিস্ট মারুফের পরিবার পেল অলিম্পিক এসোসিয়েশনের অনুদান

দিনাজপুর প্রতিনিধি | ২৮ মার্চ ২০২৩, ২৩:৫৯

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত জাতীয় পর্যায়ে পদকজয়ী সাইক্লিস্ট মোহাম্মদ মাশরাফি হোসেন মারুফের পরিবারের কাছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকার হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন) এই চেক হস্তান্তর করা হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, সিভিল সার্জন ডাঃ বোরহান-উল সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, মারুফ শেখ কামাল জাতীয় এথেলেটিক্স প্রতিযোগিতায় সাইক্লিস্টে দ্বিতীয় অবস্থান করেছে। কিন্তু চিরিরবন্দরে একটি দুর্ঘটনায় মারা যা সে। বিষয়টি আমি তাৎক্ষনিক জেনে দুর্ঘটনার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষনিক তাকে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই চেক বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে মারুফের পরিবারকে আরও সহযোগিতা প্রদান করা হবে। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

উলে­খ্য, ঢাকায় শেখ কামাল জাতীয় এথেলেটিস প্রতিযোগিতায় সাইক্লিস্টে দ্বিতীয় অবস্থানে বিজয়ী হয়ে মারুফ ট্রেনে যোগে দিনাজপুর বাড়ী চিরিরবন্দর উপজেলায় ফিরছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি সকালে ট্রেনটি চিরিরবন্দর রেল স্টেশনে প্রবেশের সময় সিগন্যালবারে ধাক্কা লেগে নিচে পড়ে মারা যায়। নিহত মারুফ চিরিরবন্দর তিনি উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়বাউল এলাকার আনিছুর রহমানের ছেলে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা