মারা গেছে হাসপাতালের টয়লেটে উদ্ধার হওয়া সেই নবজাতক

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৮ মার্চ ২০২৩, ০৬:৪৯

সংগৃহীত ছবি

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতকটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (২৭ মার্চ) ভোর ৫টায় শিশুটি মারা যায়। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজাওনুল কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (২৬ মার্চ) শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছিল। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। পরে দুপুর ২টার দিকে জলঢাকা কেন্দ্রীয় কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়। তবে তার বাবা-মায়ের পরিচয় আমরা পাইনি। সেই কিশোরী মাকেও খুঁজে পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে আসে ওই কিশোরী। তবে জরুরি বিভাগে কিছু না বলে টয়লেটে চলে যায় সে। টয়লেটেই একটি ছেলে সন্তান প্রসব করে। সন্তান প্রসবের পরপরই কাউকে না জানিয়ে পালিয়ে যায় ওই কিশোরী। কিছুক্ষণ পরে সেখানে বাচ্চার কান্নার শব্দ পাওয়া গেলে লোকজন জড়ো হতে থাকে। পরে হাসপাতালের সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা নবজাতকটিকে উদ্ধার করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর