ভবিষ্যতে মধু শিল্পে ১ লক্ষ যুবকের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা;

দিনাজপুরে মধু উৎসব পালিত

দিনাজপুর প্রতিনিধি | ২৭ মার্চ ২০২৩, ২২:৫৮

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরে প্রথমবারের মত মধু উৎসব ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় আউলিয়াপুর ইউনিয়নের মাশিমপুর গ্রামে লিচুর বাগানে এই উৎসব পালিত হয়। মোসাদ্দেক বি ফার্ম ও আলোর পথে জাগো যুব সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

মোসাদ্দেক বি ফার্মের সত্বাধিকারী মোসাদ্দেক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা বসিরুল আল মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাকির হোসেন, উত্তরবঙ্গ মধুচাষি সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

হুইপ ইকবালুর রহিম বলেন, দিনাজপুরকে মধুর জেলা হিসেবে সারাদেশ কিংবা পুরো বিশ্ব চিনে। দিনাজপুর জেলার উৎপাদিত মধু নিয়ে একটি ভালো অর্থনৈতিক বাজার সৃষ্টি হচ্ছে। প্রতি বছর দিনাজপুর জেলায় বছরে একহাজার কোটি টাকার মধু নষ্ট হচ্ছে। যদি মধু সংগ্রহ করা যায় তাহলে সেই মধু থেকে প্রতিবছর একহাজার কোটি টাকা আয় করা সম্ভব। এজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যারা মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত হয়েছে, তাদের এই সব কাজে যুক্ত করতে পারলে তারা ঘুরে দাড়াতে পারবে। ভবিষ্যতে দিনাজপুরে মধু শিল্পে দুই লক্ষ যুবকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যদি এক লক্ষ যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয় তাহলে এভাবে সারা দেশে ৬৪ লক্ষ যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চলতি বছর দিনাজপুরে ৪৫ মেট্রিক টন মধু উৎপাদন হয়েছে। যা ভবিষ্যতে ৫০০ মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা