বান্দরবানের থানচি বাজারে আগুন, পুড়ল অর্ধশতাধিক দোকান

সময় ট্রিবিউন ডেস্ক | ২৫ মার্চ ২০২৩, ১৮:৫৩

সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার আরে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে থানচি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান থানচি ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্সের টিম লিডার পেয়ার মাহমুদ। এর আগে গত বুধবার (২৫ মার্চ) থানচির বলি বাজারে আগুনে পুড়ে গিয়েছিল ৫২টি দোকান।

টিম লিডার পেয়ার মাহমুদ জানান, শনিবার আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় মোট ৫১-৫২টির মত দোকান পুড়ে যায়।

তিনি জানান, বাজারে মায়া গ্যাস হাউস নামে একটি দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের মাধ্যমে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আগুনে পুড়ে যাওয়া একটি নির্মাণসামগ্রী দোকানের মালিক বলেন, তার দোকোনে রড, সিমেন্ট ও বিভিন্ন ধরণের পাইপ বিক্রি করা হত। রডগুলো না পুড়লেও ক্ষতি হয়েছে। সেগুলো আর বিক্রি করা যাবে না। আগুনে আর সব পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী কামাল জানান, আগুন লাগার সাথে তাৎক্ষণিকভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে কাছাকাছি পর্যন্ত যাওয়া যায়নি। আগুনে কাপড়ের দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। দোকান থেকে কিছুই বের করতে পারিনি। একবার আগুন লাগলে কয়েক বছরেও ঘুরে দাঁড়ানো যায় না।

মংম্যাসে মারমা নামে আরেক ক্ষতিগ্রস্ত দোকানি জানান, তার কম্পিউটার ও কাপড়ের দোকান ছিল। দুটি দোকানই সম্পূর্ণ পুড়ে গেছে। সামনের মাসে বর্ষবরণ অনুষ্ঠান সাংগ্রাই অনুষ্ঠানের জন্য অনেকগুলো কাপড়ের অর্ডার ছিল। এসব কাপড় পুড়ে গেছে। দুটি দোকান পুড়ে গিয়ে একদম পথে বসার মত অবস্থা।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর বলেন, কয়েক দিনের ব্যবধানে আগুন লাগার ঘটনা খুবই দুঃখজনক।

স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের কিছু সহযোগিতা করা হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের