ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালকের ৬ মাসের কারাদণ্ড

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ মার্চ ২০২৩, ১৩:১৯

সংগৃহীত ছবি

ঝালকাঠিতে জেলা প্রশাসকের (ডিসি) গাড়িকে সজোরে ধাক্কা দিয়েছে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক। শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ওই গাড়িতে ছিলেন।

এ ঘটনায় ট্রাক চালককে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে ঝালকাঠি সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাস্টিকের পাইপ ভর্তি ট্রাকটি বেপরোয়া গতিতে শহরের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ জেলা প্রশাসকের গাড়িতে সজোরে ধাক্কা লাগে। খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা ঘটনাস্থলে আসেন। এ সময় জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দিয়ে জীবনহানির আশঙ্কা ও সরকারি সম্পদের ক্ষতি সাধনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীকে বিচারের আওতায় আনা হয়। একই সঙ্গে ট্রাকটি সদর থানা পুলিশের কাছে পাঠানো হয়।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, ওই সময় বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। দক্ষ চালকের চেষ্টায় বড় ধরনের বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা