হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

সময় ট্রিবিউন ডেস্ক: | ১১ মার্চ ২০২৩, ২১:৫৭

সংগৃহীত ছবি

হবিগঞ্জে বিয়ের পাঁচদিনের মাথায় সড়ক দুর্ঘটনায় সুবেদ আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। সুবেদ আলম ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের ইরফান উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবেদ আলমের বিয়ের আকদ সম্পন্ন। কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিল। শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে তিনি শ্রীমঙ্গলে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা হন। পথে ফুলতলী বাজারে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় সুবেদ আলমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা