সেতু ভেঙে নদীতে ট্রাক, সাজেক-বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ

সময় ট্রিবিউন ডেস্ক: | ৮ মার্চ ২০২৩, ০০:৫৯

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। এতে করে দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা উপজেলার মাইনী সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এখন উপজেলার বিকল্প সেতু দিয়ে ছোট যানবাহন চলাচল করলেও পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

দীঘিনালা ফায়ার স্টেশনের সাব-অফিসার পংকজ বড়ুয়া বলেন, সীমান্ত সড়কের কাজের জন্য নিয়ে যাওয়া পাথর বহনকারী একটি ট্রাক বাঘাইছড়ি উপজেলার দিকে প্রবেশের সময় সেতুর শেষ মাথায় পৌঁছার সঙ্গে সঙ্গে সেতুর পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এসময় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তিনি আরও বলেন, ওভারলোডের কারণে পাথরবোঝাই ট্রাক সেতু ভেঙে নদীতে পড়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি। ট্রাক উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা