নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৮ জেলে আটক

সময় ট্রিবিউন ডেস্ক: | ৮ মার্চ ২০২৩, ০০:৫০

ছবি: সংগৃহীত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরায় ১৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তিন লাখ ৫৯ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল ও ৭৩ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মা-মেঘনা নদীতে জাটকা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীচর, মিনি কক্সবাজার, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ।

সোমবার (৬ মার্চ ) সকাল থেকে ভোর রাত পর্যন্ত পদ্মা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকী ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচবলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।জাল মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে। এছাড়াও তিনটি নৌকার জব্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা