নাতির হাতুড়িপেটায় প্রাণ গেলো দাদির

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ০৪:০৯

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার বলরামপুর গ্রামের মাঠপাড়া এলাকায় নাতি মান্নানের (৩৫) হাতুড়ির আঘাতে দাদি রুশিয়া বেগমের (৮৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা জানায়, মাজারে মুরিদ হওয়ার পর থেকে নাতি মান্নানের কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন, আবার ঠিকও হয়ে যান। এক বছর ধরে তার মানসিক সমস্যার জন্য চিকিৎসা চলছে। প্রায়ই তিনি প্রতিবেশী ও পরিবারের লোকের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। গত রাতে তার আক্রমণ থেকে বাঁচার জন্য পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বৃদ্ধা দাদি পালাতে পারেননি। নাতি মান্নান হাতুড়ি দিয়ে রুশিয়া বেগমকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মানসিক ভারসাম্যহী হওয়ার কারণে মান্নান এ ঘটনা ঘটিয়েছেন- এমনটি এখনই বলা যাচ্ছে না। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা