ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৪ মার্চ ২০২৩, ০১:২১

সংগৃহীত

জেলার কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহলযুক্ত স্পিরিট খেয়ে ৩ জনের মৃ*ত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

শুক্রবার (৩ মার্চ) ভোরে কালিগঞ্জ পৌরসভাধীন নদীপাড় দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনের নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পেছনের ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।

 

এর মধ্যে জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে ও রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়েন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, এমন একটি ঘটনা শুনেছি। তবে থানায় এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি।

তিনি আরো বলেন, শুনেছি নিহতরা সবাই অ্যালকোহল পান করেছিল। অ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরে জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে এবং বাকি ২ জন হাসপাতালে মারা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা