তিন ইটভাটায় ২২ লাখ টাকা জরিমানা

সময় ট্রিবিউন ডেস্ক: | ২ মার্চ ২০২৩, ০২:১১

সংগৃহীত ছবি

বৈধ কাগজপত্র দেখাতে না পারায় টাঙ্গাইলের ভূঞাপুর ও ঘাটাইল উপজেলার তিনটি ইটভাটায় ২২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবু বকর সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল ও তুহিন আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

বাগবাড়ি বিবিসি ইটভাটা ম্যানেজার নজরুল ইসলামকে ১০ লাখ টাকা, কাঠ পোড়ানোর দায়ে ভারই কবির ব্রিক্সকে ২ লাখ টাকা এবং পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার মিশাল ব্রিক্সকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবু বকর সরকার অভিযান ও জরিমানার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা