পটুয়াখালীতে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৮ ফেব্রুয়ারী ২০২৩, ০০:১০

সংগৃহীত ছবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌর শহরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ছয়টি বসতঘর। তবে আগুনের সূত্রপাত সর্ম্পকে এখনো রকিছু জানা যায়নি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের মুসলিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ভষ্মীভূত হয় শামসুল হক, আবদুল লতিফ, আবদুল জব্বার, নুরুল ইসলাম, সৌরভ আলী ও মনু মিয়ার বসতঘর। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করে উপজেলা পরিষদ।

গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানার কাজ চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের