ফরিদপুরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ১, আহত ২

ফরিদপুর ব্যুরো | ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০০:২৩

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের ঢাকা- বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সংকরপাশা নামক স্থানে কাভার্ড ভ্যানের চাপায় বিল্লাল মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুইজন।

নিহত ব্যক্তি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামের মৃত জলিল মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৬০)। আহতরা হলেন, একই গ্রামের তাইজুদ্দিন শেখের ছেলে পান্নু শেখ (৬০) ও আছিরুদ্দিন শেখের ছেলে গনি শেখ (৬৫)।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

জানা যায়, সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো ট, ১৬-৪৬৪১) সড়কে থাকা একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয়।

ঘটনার পর নগরকান্দা ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে ভাংগা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এস এই মাসুদ জানান, খবর পাওয়ার সাথে সাথে আমারা ঘটনাস্থলে পৌছে কাভার্ড ভ্যান চালক ও সহকারীসহ কাভার্ড ভ্যানটি আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর