চৌদ্দগ্রামে খালের পানিতে ডুবে শিশু মৃত্যু

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ৬ অক্টোবর ২০২২, ০২:৫৫

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে সাইমন (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

জানা গেছে, বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে সাইমন তার সঙ্গী রিফাত, নাজিম ও তৌসিরকে নিয়ে কলমি শাক তুলতে নাঙ্গলিয়া খালের পাড়ে যায়। একপর্যায়ে পা পিছলে সে খালের পানিতে পড়ে যায়। সঙ্গীদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খালের পানিতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেয়।

সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়ে খালের পানি থেকে সাইমনকে উদ্ধার করে। পরে স্থানীয়রা সাইমনকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, ‘সাইমন নামে এক শিশু নাঙ্গলিয়া খালের পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের নাশ স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা