ফলোআপ...

ছাগল চুরির ঘটনায় সেই যুবলীগ নেতা বহিস্কার!

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ৫ অক্টোবর ২০২২, ০৫:২১

সংগৃহীত

ছাগল চুরি করে পালানোর ঘটনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীবকে দলের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হাবিবুল্লাহ হাবীবকে বহিস্কার করেন যুবলীগের স্থানীয় নেতারা।

পৌর যুবলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠন বহির্ভুত কাজ করে দলের ভাবমুর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সহ সভাপতি আব্দুল জলিল জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, সংস্কৃতি বিষয়ক সম্পাদ দুলাল সরকার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ছুটু, সাধারণ সম্পাদক
শাহজালাল বাবু, সাংগঠনিক সম্পাদক রুবেল রানা, আফজাল হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান দুলাল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভির মিঠুসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ, যুবলীগ নেতা হাবীব ও অন্য একজন মিলে রাণীশংকৈল উপজেলার মহেশপুরের আম বাগান থেকে একটি খাসি ছাগল তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাওয়া সময় রবিবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার নেকমরদ বাজারে ধরা পড়ে এবং জনতা তাদের গন ধোলাই দেয়। গন ধোলাই দেওয়ার একটি ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয় এবং এ নিয়ে গনমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

বহির্ভূত কাজ করার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা এবং এবিষয়ে সংবাদ সম্মেলন করেন স্থানীয় নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
জনপ্রিয় খবর