মহান মুক্তিযুদ্ধ নিয়ে 'ভুল' বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন: আ.লীগ নেতার ভুল স্বীকার

পাবনা প্রতিনিধি | ৪ অক্টোবর ২০২২, ২০:৫৩

সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধ নিয়ে 'ভুল' বক্তব্য দেয়ার প্রতিবাদ জানিয়ে পাবনার সুজানগরে মানববন্ধন হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় সুজানগর পৌর বাজারে সুজানগর উপজেলার সচেতনবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা অভিযোগ করের, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল রোববার নিজ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় সাগরকান্দি এলাকায় এক পূজা মন্ডপ পরিদর্শন শেষে উপস্থিত পুজারী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে ভুল তথ্য পরিবেশন করে বক্তব্য দেন। তিনি তার বক্তৃতার মধ্যে বলেন, "বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭৫ সালে দেশ স্বাধীন হয়েছে।"

এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান উজ্জলের শাস্তি ও দলীয় পদসহ দল থেকে বহিস্কারের দাবী জানান বক্তারা।

মানববন্ধনে আব্দুর রহিম, কামাল হোসেন, রফিকুল ইসলাম, মোমেনা খাতুন, সাদিয়া বেগম, আয়না জাহান সহ অনেকে বক্তব্য দেন।

এ বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান উজ্জল বলেন, একটি পূজা মন্ডপে আমার অনিচ্ছায় ভুলক্রমে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৭১ এর পরিবর্তে ৭৫ সাল উচ্চারণ করা হয়েছিল। এই ভুলের জন্য আমি নিজ এলাকা ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। একটি প্রতিপক্ষ চক্র বিষয়টি রং মাখিয়ে ভুলভাল প্রচার করে নোংড়ামি করছে। সেই সাথে ঘোলা পানিতে মাছ শিকার ও রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য আহবান জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা