৬৪ মণ্ডপে নিরাপত্তায় ৪১৪ জন আনসার

মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট প্রতিনিধি | ১ অক্টোবর ২০২২, ০৯:৫৩

সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় ময়মনসিংহের হালুয়াঘাটে এ বছর ৬৪ টি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ৪১৪ জন আনসার সদস্যরা কাজ করবেন।

শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে আনসার ভিডিপি কর্মকর্তাদের নিয়ে এক দিকনির্দশনামূলক সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার সভাপতিত্বে এ সময় উপস্থিত হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিনুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আলাল উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারহানা মোহাচ্ছীন, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো.দেলোয়ার হোসেন, সিনিয়র ইউনিয়ন দলনেতা মো.রুহুল আমিন, আব্দুর রহিম, ইউনিয়ন কমান্ডার আব্দুল মতিন সহ আনসার সদস্যরা।

জানা গেছে, উপজেলায় এ বছর ৬৪ টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাৎসব। এতে উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৪১৪ জন আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন।

এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারহানা মোহাচ্ছীন জানান, পূজামন্ডপের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলায় মোট ৬৪টি পূজামন্ডপের ৪১৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে ২৪ ঘণ্টা নিরবিছিন্নভাবে দায়িত্ব পালন করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা