নোয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৮

সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং দুস্থ, খেটে-খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয়।

নোয়াখালী জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এই মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং খাবার বিতরণের আয়োজন করেন।

মিলাদ মাহফিল ও দোয়া শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। পরে শহরের নোয়াখালী প্রেসক্লাব সড়কে দুস্থ, খেটে-খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস জাহের, সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা