কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকা থেকে অন্ধ হাফেজের চিকিৎসা

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর ২০২২, ২২:২৫

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া টাকা এক অন্ধ হাফেজের চিকিৎসার জন্য দিয়েছেন টাকার মালিক সৌরভ হোসেন।

সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁও পৌরশহরে মুন্সিরহাট মহল্লার অন্ধ হাফেজ মো. হৃদয়ের চোখের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা থেকে ৩ লাখ টাকার একটি চেক হৃদয়ের হাতে তুলে দেয়া হয়।

বাকি দুই লাখ টাকা বন্ধুর বাবার চিকিৎসা ও স্থানীয় কিছু অসহায় মানুষকে সকলের উপস্থিতিতে দিবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সৌরভ।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, রাজনৈতিক ব্যক্তিত্ব সন্তোষ কুমার আগারওয়ালা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

সৌরভ বলেন, আমি জানতে পারি এই হাফেজ এই অবস্থায় ২৮ পাড়া কোরআন মুখস্ত করেছেন। মসজিদে আযান দেন। ডাক্তার বলেছে চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। অনেক দিন ধরে বিভিন্ন জনের কাছে সহায়তা চেয়েছেন। কারো কাছে পেয়েছেন কারো কাছে পায়নি। সে দেখতে চায়। আমি তাই তাকে টাকাটা দিয়েছি। বাকি দু লাখ টাকা আমার বন্ধুর বাবা আইসিইউতে আছে সেখানে দিবো এবং স্থানীয় কিছু গরীব মানুষকে দিবো।

তিনি বলেন, এর বাইরেও যদি টাকার প্রয়োজন হয় ওই হাফেজের চিকিৎসার জন্য তিনি ব্যক্তিগত ভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সৌরভ।

হাফেজ হৃদয় বলেন, এমন খুশি আগে কখনো হয়নি। টাকাটার আমার দরকার ছিলো। আমার জন্য দোয়া করবেন যেন আমি চিকিৎসা করিয়ে সুস্থ্য চোখ নিয়ে এই পৃথিবীর আলো দেখতে পারি।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, এটি নিসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই। সেইসাথে হৃদয় যেন সুস্থ্য হয় সে দোয়া থাকবে।

উল্লেখ্য যে, গত ২০ আগস্ট কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের সন্ধানে মাইকিং করেছিল সৌরভ নামের এই যুবক। পরে মালিকের জন্য এক মাস অপেক্ষা করেছেন তিনি। মালিকের সন্ধান না পেলে গরীবদের মাঝে বিলিয়ে দিতে চেয়েছিলেন সে টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা