অবৈধভাবে সমুদ্রে মাছ শিকারের দায় রোহিঙ্গাসহ আটক-৬

আলী আজীম, মোংলা, বাগেরহাট | ২৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৪

সংগৃহীত

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় ৯ বাংলাদেশি জেলেসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করে সোমবার (২৬ সেপ্টেম্বর) তাদেরকে মোংলায় নিয়ে আসা হয়। এদের মধ্যে ৯ জন বাংলাদেশি জেলে এবং বাকি ছয়জন রোহিঙ্গা ক্যাম্পের। মোংলা নৌ ঘাটির গোয়েন্দা বিভাগের একটি সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সুত্রটি জানায় বঙ্গোপসাগরে অবস্থান করা তাদের জাহাজ 'বিএনএস গোমতি' র নৌসেনারা একটি ফিশিং বোটসহ তাদের আটক করে।

এদের মধ্যে বাংলাদেশি ৯ জেলেরা হচ্ছেন- শাহ আলম মিস্ত্রি (৫০) নোয়াখালী, মোঃ নুরুল আলম(৪৫) নোয়াখালী, মোঃ হারুন (৩৫) নোয়াখালী, মোঃ আলাউদ্দিন (৪৫) নোয়াখালী , মোঃ নুর হোসেন (৩৭) ভোলা, মোঃ জাকের হোসেন (৩২) ভোলা, মোঃ হালিম (৪৮) ভোলা, জাকির হোসেন (৩২) ভোলা, মনির হোসেন (৪৭) লক্ষীপুর। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের আটককৃতরা হলেন- নুর আলম(৪০) উখিয়া, আলী জোহার(২৮) উখিয়া, জাহিদ আলম(৩৫) টেকনাফ, মোঃ জুবায়ের (৩০) টেকনাফ, মোঃ কামরুল হোসেন(২৩) টেকনাফ ও মোঃ ইয়াছির(২৫) টেকনাফ।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৯ বাংলাদেশি জেলেসহ ছয়জন রোহিঙ্গা আটকের পর মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে এসব জেলেরা মাছ শিকার করছিল। পরে সাগরে টহলরত নৌবাহিনী সদস্যরা তাদের আটক করে। আটক এসব জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা