নোয়াখালীতে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণ চেষ্টা: তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি | ২৫ সেপ্টেম্বর ২০২২, ২১:০০

সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে (২৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতারকৃত যুবকের নাম হারুনুর রশিদ ওরফে রুবেল (২৫) উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের কাসেম কেরানীর ছেলে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গত বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দুপুরের দিকে এ ঘটনায় অভিযুক্ত তরুণ তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে কেরামত গ্রামের গৃহবধূ (২৪) প্রতিদিনের ন্যায় তার বসতঘরে ঘুমিয়ে যায়। ওই দিন রাত ১টার দিকে একই গ্রামের কাসেম কেরানীর ছেলে হারুনুর রশিদ ওরফে রুবেল কৌশলে ওই গৃহবধূর শোয়ার কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ভিকটিমর শৌরচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত রুবেল পালিয়ে যায়।

ওসি তদন্ত আরো জানায়, এ ঘটনায় গতকাল শনিবার সকালে ভিকটিম বাদী হয়ে নারীও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা