৬ লাখ টাকা মুল্যের অবৈধ জাল জব্দ: ২ জনের কারাদন্ড

পাবনা প্রতিনিধি | ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৯

সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যবসায়ীকে আটক করে তাদের সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জাল জব্দ ও ভ্রাম্যমান আদালতে কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূূমি) মোঃ মনিরুজ্জামান।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার ক্ষেতুপাড়া চরভদ্রকলা গ্রামের মানিক উদ্দিনের ছেলে ফজর আলী ও একই এলাকার মৃত গণি খাঁর ছেলে আবু সাইদ।

সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূূমি) মোঃ মনিরুজ্জামান বলেন, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের  মিয়াপুর-বনগ্রাম জালহাটায় সরকারি নির্দেশনা অমান্য করে মৎস্য প্রজননের জন্য ক্ষতিকর কারেন্ট জাল এবং চায়না দুয়ারী জাল কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ৪ হাজার মিটার চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এসব অবৈধ জাল বিক্রির দায়ে দুইজনকে ভ্রাম্যমান আদালতে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর