ক্ষেতলালে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

মোঃ শাহিনুর ইসলাম (শাহিন), জয়পুরহাট প্রতিনিধি | ২০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৯

সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুইজন হচ্ছে, উপজেলার বড়াইল ইউনিয়নের গোলাহার গ্রামের মৃত খালেক তালুকদারের ছেলে আফজাল হোসেন তালুকদার (৬৫) ও আলমপুর ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে আবুল মোতালেব হোসেন (৪০)।

গ্রাম সূত্রে জানা গেছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় পরিবারের লোকজনের অনুপস্থিতে নিহত আফজাল হোসেন নিজ বাড়ীতে বৈদ্যুতিক সকেটের বিচ্ছিন্ন তারের সংযোগ মুখে নিয়ে লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার আলমপুর ইউনিয়নের সুজাপুর গ্রামের নিহত মোতালেব হোসেন নিজ বাড়ির শয়ন কক্ষের সেলিং ফ্যানের বিদ্যুৎ সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হোন। পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দিবাগত রাত ৯ টায় তার মৃত্যু হয়।

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানি উপজেলার গোলাহার ও সুজাপুর গ্রামের বিদ্যুতায়িত হয়ে দুইজনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
জনপ্রিয় খবর