প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার...

আইনজীবীর হাতে শ্রমিক নেতা লাঞ্ছিতের ঘটনায় সড়ক অবিরোধ

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ১৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:১০

সংগৃহীত

পঞ্চগড়ে এক আইনজীবির হাতে মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে পঞ্চগড় জেলা আদালত চত্বরে লাঞ্চিতের এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক বিষয়টি শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে আদালতের মূল ফটক অবরোধ করে শ্রমিকেরা। একই সময় বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে শ্রমিকসহ সংগঠনের নেতাকর্মীরা।

শ্রমিক নেতাদের অভিযোগ, দুপুরে আদালতে কয়েকজন আটক শ্রমিকের জামিনের জন্য অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ লিটনের কাছে মটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী যান। এর মাঝে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আইনজীবি লিটন শ্রমিক নেতা আকবর আলীকে লাঞ্ছিত করেন।

এদিকে শ্রমিক নেতারা অভিযুক্ত অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদকে দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানান। পরে বিকেল ৪টার সময় অভিযুক্ত অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ লিটন শ্রমিকদের কাছে ক্ষমা চাইলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, আমাদের নেতা আমাদের শ্রমিকদের ছাড়ানোর জন্য অ্যাডভোকেট কাছে গেছেন। কিন্তু তিনি আমাদের নেতাকে লাঞ্চিত করেছেন। যার জন্য শ্রমিকেরা সড়ক অবরোধ করে।

২৬৪ এর সভাপতি আব্দুল লতিফ বলেন, আমাদের দাবী ছিল তার গ্রেফতার। যেহেতু নেতাসহ শ্রমিক ভাইদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন তাই আমরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছি।

এদিকে অভিযুক্ত অ্যাডভোকেট আব্দুল কালাম আজাদ লিটনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, একটি তুচ্ছ ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে উভয় পক্ষের সাথে সমঝোতা করা হলে অভিযুক্ত অ্যাডভোকেট ক্ষমা চাইলে শ্রমিক নেতারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা