মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় | ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৫

সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ফারজানা আক্তার (১১) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিক উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ফারজানা আক্তার একই এলাকার ফারুক হোসেনের মেয়ে। সে নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে মায়ের কথা না শোনায় ফারজানার মা তার উপর রাগারাগি করেন। এই কারণে মায়ের সাথে অভিমান করে সকাল সাড়ে ১০টার সময় শোয়ার ঘরের ফ্যানের সাথে ফারজানা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ফারজানাকে রাগ দেখানোর পর সকালে তার মা রান্না ঘরে রান্না করতে যায়। রান্না শেষে ফারজানা ও তার ছোট ভাইকে তার মা খাওয়ার জন্য ডাকেন। এই সময় ফারজানার ছোট ভাই খেতে আসলেও সে খেতে আসে না। মেয়ে খেতে না আসায় ফারজানার মা পাশের বাড়িগুলোতে মেয়েকে খুঁজতে যায়। একপর্যায়ে মেয়ের খোঁজ না পেয়ে বাড়িতে এসে শোয়ার ঘরে দেখেন ফ্যানের সাথে ফারজানা ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে ফাঁস থেকে নামিয়ে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরে ওই ছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা