মোংলায় মাছের ঘের থেকে অজগর উদ্ধার

আলী আজীম, মোংলা (বাগেরহাট) | ১৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৩

সংগৃহীত

মোংলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মাছের ঘের থেকে ৩ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। নিম্মচাপের পানি কমার সাথে সাথে বাস্তহারা বন্য প্রাণী উদ্ধারে মাঠে নেমেছে বনবিভাগ। তারই অংশ হিসেবে গতকাল অজগরটিকে উদ্ধার করে বনবিভাগ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে হোগলাবুনিয়া গ্রামের সাংবাদিক মারুফ হাওলাদারের মাছের ঘের থেকে সাপটি উদ্ধারের পর আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক মারুফ হাওলাদার জানায়, সাপটিকে আমার মাছের ঘেরে দেখে আমি উদ্ধার করি এবং তাৎখনিক জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে বিষয়টি জানালে তিনি তার সদস্যদের নিয়ে এসে সাপটি উদ্ধার করেন।

পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান,সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক ও সাংবাদিক মারুফ হাওলাদার তার মাছের ঘের থেকে অজগর সাপটি উদ্ধার করে এবং আমাদের সংবাদ দিলে আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় বন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করি। সাপটি ৬ ফুট লম্বা ওজন ৩ কেজি।

স্টেশন কর্মকর্তা আরও জানান, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই গ্রামে চলে আসে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা