চুয়াডাঙ্গা বিআরটিএর মোটরযান পরিদর্শক সায়ফুল্লাহ বাহারের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০৪

সংগৃহীত

চুয়াডাঙ্গা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সায়ফুল্লাহ বাহারের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টায় শহরের জেলা পরিষদ ডাকবাংলোর শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষে তিনি রাত্রিযাপন করতেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, সকালে তিনি তার কর্মস্থল চুয়াডাঙ্গার বিআরটিএ কার্যালয়ে উপস্থিত না হলে অফিসের সহকর্মিরা মোটরযান পরিদর্শকের নম্বরে ফোন করেন। ফোনে সাড়া না পেয়ে ডাকবাংলোতে এসে দেখা যায়, ঘরের দরোজা ভেতর থেকে বন্ধ। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরোজা ভেঙ্গে মোটরযান পরিদর্শক সায়ফুল্লাহ বাহারের লাশ উদ্ধার করা হয়। এসময় বিআরটিএর কর্মকর্তা-কর্মচারি ও একজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্ত করা হবে। তারপরই মৃত্যুর কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা