চাটমোহরে বজ্রপাতে নারীর মৃত্যু

পাবনা প্রতিনিধি | ১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৬

সংগৃহীত

পাবনার চাটমোহর উপজেলার ঝাঁকড়া গ্রামে বজ্রপাতে ফুলমালা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারী উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত কিসমত আলীর স্ত্রী এবং একই উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাঁকড়া পূর্বপাড়া গ্রামের মৃত জামাত আলীর মেয়ে।

এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে ফুলমালা খাতুন তার বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। শনিবার বিকেলে ফুলমালা ছোট বোনকে নিয়ে বাড়ির পাশে একটি জোলায় গোসল করতে যান।

গোসল করে ছোট বোন আগেই বাড়িতে চলে যায়। কিন্তু ফুলমালা গোসল সেরে একটু দেরীতে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। ঠিক সে সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
#



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ