কাশিমপুর কারাগারে দুই কয়েদির মৃত্যু

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০৭

সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল।

তারা হচ্ছেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নামামহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৬২) ও মাদারীপুরের শিবচর থানার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারী (৪২)।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, সোমবার সকালে কয়েদি আবু বকর সিদ্দিক কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্তগাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

অপরদিকে একই কারাগারের কয়েদি খোকন বেপারী সকাল ৮টার দিকে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মাদকসহ ৫টি মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। গত ২০১৫ সালের ১০ মার্চ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, ওই দুই কয়েদিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা