রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৯

সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে।

রোববার রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি  শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, জোয়ানা পরিবহন ও ইসলাম পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থালেই পাঁচ জনের মৃত্যু হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান বলেন, আহতদের মধ্যে রাত ৩টার দিকে দুজন এবং ভোরে একজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি বাকিদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে যখন দুর্ঘটনা ঘটে, তখন বৃষ্টি হচ্ছিল। ওই বিরূপ পরিস্থিতির মধ্যেই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালান।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ খতিবুর রহমান বলেন, তারা ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা