কাজী ওবায়দুর রহমান সভাপতি, নুরুল ইসলাম সাধারণ সম্পাদক

মাদারীপুরে শিক্ষক সমিতির কমিটি গঠন

রাকিব হাসান, মাদারীপুর | ৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৪

সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনে মাদ্রা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে সভাপতি ও খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর আলহাজ¦ আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।

মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খলিলুর রহমান হাওলাদারের সভাপতিত্ব ও সদর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আকমল হোসেন পিলুসহ অন্যরা।

অনুষ্ঠানে বেতন বৈষম্য ও অন্যান্য সুযোগ সুবিধা বঞ্চিত দেশের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা খুব শীঘ্রই দেশের সকল স্কুল জাতীয়করণের দাবীতে আন্দোলনে মাঠে নামবে বলে ঘোষণা দিয়েছেন মাদারীপুর সদর উপজেলার শিক্ষক নেতারা।শনিবার দুপুরে মাদারীপুর আলহাজ¦ আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা এই আন্দোলনের ঘোষণা দেন।

এসময় বক্তারা বলেন, সারা দেশের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন বৈষম্যসহ সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে তারা যে বেতন ভাতা পান তাতে বর্তমান বাজার মূল্যের সাথে কোন ভাবেই মানিয়ে চলা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই তাদের সারাদেশের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয়ভাবে আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে। সেখানে সবাইকে অংশগ্রহণ করারও আহবান জানান মাদারীপুর সদর উপজেলার শিক্ষক নেতারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
জনপ্রিয় খবর