হালুয়াঘাটে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. জাকিরুল ইসলাম,হালুয়াঘাট প্রতিনিধি: | ২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৩

 সংগৃহীত

 ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির উদ্যেগে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা কবি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা এখলাছ উদ্দিন বিএসসি, রহিম উদ্দিন, ইসমাইল হোসেন, মোল্লা আলী সাবরী মনির, মতিউর রহমান মতি, যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, খুররম খান যুবরাজ, ছাত্রদল উওর জেলার সহ-সভাপতি শামছুল আলম খান ফয়সাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল সায়িফ, নোমান খান, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান, শাখাওয়াত, রবিন, ইমন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেন, দেশ আজ কারাগারে পরিনত হয়েছে। এ কারাগার থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।

সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে দেশকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় বন্দি জীবন পার করছে। দেশের একজন নাগরিক হিসেবে যে সুবিধা পাওয়ার কথা তা থেকে তিনি বঞ্চিত। আমরা এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো।

পরে উপজেলার মেঘশিমূল এগ্রো ফিসারিজে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর