বান্দরবানে সরকারি চাল অবৈধ মজুদ দায়ের ব্যবসায়ীকে এক মাসের জেল  

বান্দরবান প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৬

ছবিঃ সংগৃহীত

বান্দরবানে সরকারি চাল অবৈধ মজুদ দায়ের ব্যবসায়ীকে এক মাসের জেল  

বান্দরবান প্রতিনিধ

 

বান্দরবানে সরকারি খাদ্য অধিদপ্তরের চাল অবৈধভাবে মজুদ করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের পৌর এলাকার ৫নং ওয়ার্ডের জাদিপাড়া এলাকার বাপ্পা স্টোরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের একটি টিম। 

অভিযানে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে বিক্রির ১৮ বস্তা চাল দোকান থেকে জব্দ করা হয়। এ অপরাধে বাপ্পা স্টোরের মালিক মধু দাশকে আটক করে এক মাসের বিনাশ্রম জেল দেয় আদালত।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ।

বান্দরবান সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ বলেন, দোকানে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রি করছে এমন অভিযোগ ছিল । তার ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি । অভিযানে একটি দোকান থেকে খাদ্য অধিদপ্তরের লগো যুক্ত কিছু চালের বস্তা পাওয়া যায় । চালগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এক দোকানের মালিককে এই অপরাধে এক মাসে বিনাশ্রমের কারাদন্ড দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন, জনগণের জন্য সূলভমুল্যে বিক্রি করা চাল অবৈধভাবে মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসন সজাগ রয়েছে এবং আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আদুই রঞ্জন তংচঙ্গ্যা, সদর থানার তদন্ত (ওসি) মির্জা জহির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা