জামালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে দিনব্যাপী কর্মশালা

তানভীর আহমেদ হীরা, জামালপুর | ১ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৫

সংগৃহীত

জামালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১আগস্ট) জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফ্ফর হোসেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: প্রনয় কান্তি দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম খান, পৌর মেয়র মো: ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা বৃন্দ।

এ সময় বক্তারা, জামালপুরে মাদকের অপব্যবহার ও আগ্রাসন রোধে সকল শ্রেণী-পেশার মানুষদের স্ব স্ব অবস্থান থেকে সোচ্চার ঐক্যবদ্ধ থাকার আহবান করেন। এছাড়াও নিজের পরিবারের সন্তান ও পরিচিতদের স্বাভাবিক আচার-আচরনে পরিবর্তন দেখা দিচ্ছে কিনা সেদিকেও মনোযোগী হতে বলা হয়। পরিবারের মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি করতে হবে।

দিনব্যাপী কর্মশালায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সুধী-সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত থেকে মাকদ্ব্যের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা