পঞ্চগড়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: স্কুলছাত্র নিহত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় | ২৯ আগষ্ট ২০২২, ২১:২৭

সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত মোঃ নজরুল ইসলাম উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাঁটালি ভেদুপাড়া গ্রামের বুধু মোহাম্মদের ছেলে।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরো ৪ আরোহী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩ টার দিকে তোড়িয়া বাজার থেকে এক মোটরসাইকেলে ৩ জন আরোহী মুন্সিপাড়া হয়ে পাহারভাঙ্গার দিকে যাচ্ছিলেন। আর বিপরীত দিক থেকে আসা দুই জন আরোহীর আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে আটোয়ারী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহত ৫ জনকে গুরুতর আহত অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পথিমধ্যেই মারা যান নজরুল। আর বাকি আহতদের গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির নিহতের খবরটি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা