বিউটি পার্লারে ত্বক নষ্টের অভিযোগ: স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটি

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ২৯ আগষ্ট ২০২২, ০৪:৫৫

সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা শহরের বড়মাঠ এলাকায় লাভলী বিউটি পার্লারে ত্বকের ব্রণ, তিল ও আচিল পরিস্কারে জন্য সেবাগ্রহীতারা আসলে উল্টো ত্বক নষ্টের অভিযোগে সংবাদ প্রকাশিত হলে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ। 

রবিবার (২৮ আগস্ট) জেলার সিভিল সার্জনের নির্দেশনায় কমিটি গঠন করা হয়। জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ইফতেখায়রুল ইসলামকে প্রধাণ করে উক্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

অন্যদিকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেকে বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্বক নস্টের বিষয়টি ছড়িয়ে দেয়ায় অভিযোগকারীর বিরুদ্ধে গতকাল রাতেই সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

থানায় অভিযোগের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পার্লার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি জিডি করেছেন। আমরা গণমাধ্যমেও সংবাদ দেখেছি পুরো বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নিবে পুলিশ। 

অভিযোগ প্রসঙ্গে লাভলী বিউটি পার্লারের কর্নধার লাভলী আক্তারের কাছে জানতে চাইলে তিনি জানান, ব্রন রিমুভ করা, আচিল রিমুভ করা এই বিষয়ের উপর আমি ঠাকুরগাঁও থেকে প্রথম ট্রেনিং নিয়েছি ঢাকায়। তবে সরকারি কোন প্রতিষ্ঠানে নয়। বাইরের দেশ থেকে ট্রেনিং নিয়ে এসে আমাদের দেশে ট্রেনিং করানো হয়। তবে কাজ করার পর ক্যান্সার হবে না বলে দাবি করেন তিনি। 

এব্যাপারে জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ জানান, শহরের লাভলী বিউটি পার্লারের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদপ্রকাশ হয়েছে সেটি স্বাস্থ্য নিয়ে সেকারনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে রিপোর্ট জমা দিলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া অভিযুক্তরা পোষ্ট করে লিখেছেন ব্রণ তিল রিমুভ করতে লাভলী বিউটি পার্লারে গিয়েছিলাম, তা রিমুভ করার আগে অবস না করে ডিরেক্ট মেশিন দিয়ে পুরে ক্ষত করে দেয়।

পরের সাত দিনের মধ্যে সেরে উঠার জন্য একটি বুষ্টার নাইট ক্রিম এবং একটা এলোভেরা জেল ১৮শ টাকা দিয়ে নিতে হয়। কিন্তু দীর্ঘ দিন পেড়িয়ে গেলেও স্কিন ভাল হয়নি। উল্টো স্কিন নস্ট হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা