আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার এক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ২৮ আগষ্ট ২০২২, ২১:৩৩

সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ বাবুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

শনিবার বিকালে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী প্রধানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুল হোসেন ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, শনিবার বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার এসআই এস. এম. হাফিজ হায়দার, এসআই আব্দুর রাজ্জাক, এসআই ইয়াকুব আলী, এসআই কামাল হোসেন মাদক ব্যবসায়ী বাবুল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তার শোয়ার ঘর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করেন। এই সময় তাৎক্ষণিক বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় পুলিশ বাবুল হোসেন সহ তিন জনের নাম উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বাকী দুইজন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতারের স্বার্থে পুলিশ নাম দুইটি প্রকাশ করেনি।

দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
জনপ্রিয় খবর