কালচারাল একাডেমিতে জাতীয় কবির ৪৬তম প্রয়াণ দিবস পালন

রাজেশ গৌড়, দুর্গাপুর | ২৮ আগষ্ট ২০২২, ০৫:৪৭

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে কালচারাল একাডেমি হলরুমে আলোচনাসভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ভাচুয়ালি আলোচনা সভার সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। একাডেমি নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জামান, কবি নজরুল ইনন্সিটিউটের প্রাক্তন নির্বাহী পরিচালক কবি মানিক মোহাম্মদ রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ও সংগীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ, নেত্রকোণা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান, প্রাবন্ধিক ও ছড়াকার সঞ্জয় সরকার।

বক্তারা বলেন,কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বাংলা সাহিত্যে তাঁর অবদান অপরিসীম । বাংলা সাহিত্যে তাঁর সব ক্ষেত্রে বিচরণ ছিল মুক্তবিহঙ্গে পাখি উড়ার মতই। তিনি আমাদের অহংকার ও তারুণ্যের কবি, প্রেরণার কবি, উদ্দীপনার কবি। দেশপ্রেম, মহত্ব, মানুষত্ববোধ, মানুষের মধ্যে প্রেম-ভালোবাসা জাগ্রত করা তাঁর লেখনিতে পাওয়া গেছে ।

আলোচনা শেষে কালচারাল একাডেমির শিল্লীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা