নোয়াখালীতে অটোরিকশায় আগুন: ২ বিএনপি নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি | ২৭ আগষ্ট ২০২২, ২৩:১২

সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়ে পালানোর সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার কৌশল্যারবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির সিদ্দিক উল্যার ছেলে মো.মোস্তফা (৪০) কাঁঠালী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো.রিন্টু (৫০)।

গতকাল শুক্রবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বাইপাসে মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শুক্রবার গভীর রাতে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস সড়কের পশ্চিম পাশে রক্ষিত সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

তিনি আরও বলেন, আটককৃত অগ্নিসংযোগকারী দুইজনই বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামরা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের