নোয়াখালীতে সিলিন্ডারের আগুনে ৭ দোকান ভস্মিভূত

নোয়াখালী প্রতিনিধি | ২৭ আগষ্ট ২০২২, ১৮:১১

সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি দোকান। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫টি দোকান। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৬ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (২৬ আগস্ট)রাত ৮টা ২০মিনিটের দিকে উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের পরিষ্কার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হলো, জসিম কনফেকশনারি দোকান, বাশার ফার্মেসি, বাশারের মুদি দোকান, ফারুক কসমেটিকস, আজিজুল হকের খালি দোকান, আব্দুল হকের খালি দোকান।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার জানায়, পরিষ্কার বাজারের ব্যবসায়ী জসিম তার দোকানে চায়ের সাথে সকল প্রকারের সামগ্রী বিক্রি করতেন। তার দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ থাকার কারণে অকটেন বিক্রির সময় প্রথমে তার শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর তার দোকান থেকে আগুনের লেলিহান শিখা আশপাশের ৬টি দোকানেও ছড়িয়ে পরে।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার নুরুন নবী জানান, ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জসিম উদ্দিন নামে এক চা দোকানদার আগুনে পুড়ে আহত হয়। এছাড়াও ১টি দোকানের আংশিক ক্ষতি হয়। অগ্নিকান্ডে ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা