ভারত সীমান্তে গরু চোর সন্দেহে বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি | ২৫ আগষ্ট ২০২২, ২০:৫০

সংগৃহীত

গরু চোর সন্দেহে আব্দুস সালাম (৩৫) নামে সীমান্তের বিপরীতে ভারত সীমান্তে রাজগঞ্জের চাউলহাটি এলাকায় পিটিয়ে হত্যা করা হয়েছে এক বাংলাদেশীকে।

বুধবার (২৪ আগস্ট) সকালে পঞ্চগড়ে সদর উপজেলার অমরখানা সীমান্তের বিপরীতে বাংলাদেশ-ভারত সীমান্তের রাজগঞ্জের চাউলহাটি এলাকার বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলার কাহারপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। বিজিবি পক্ষ থেকে ঘটনাটির বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

স্থানীয়, বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে তিনি ভারতীয় গরু আনতে ওই এলাকা গেলে বিষয়টি এলাকাবাসী টের পেলে প্রচুর লোক জড়ো হন। সীমান্তের বাগানের মধ্যে চোর রয়েছে সন্দেহে তাঁরা চা বাগানটিকে ঘিরে ফেলেন। সেসময় দলের দুজন বাংলাদেশে পালিয়ে গেলেও এক যুবক ধরা পড়ে যায়। গণধোলাইয়ের এক পর্যায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভারত রাজগঞ্জ থানা পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নীলফামারী ৫৬ বিজি বি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, ঘটনাটির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে খোঁজ খবর নিচ্ছি। আমরা বিএসএফের সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা