ফরিদপুরে হাতুড়ি দিয়ে স্ত্রী হত্যা, স্বামী আটক

এহসান রানা, ফরিদপুর | ২৪ আগষ্ট ২০২২, ০৩:৪৪

সংগৃহীত

ফরিদপুরে সাজেদা বেগম নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছেন তার স্বামী লালন মোল্লা।

ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে শহরের অম্বিকাপুর খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় নিজ ঘরে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় লালন মোল্লাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

ফরিদপুরের কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) জগন্নাথ জানান, স্বামী লালন নিজেই প্রতিবেশীকে ডেকে তার স্ত্রীকে হত্যার কথা বলেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে দুপুর ১২টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই।
ওই নারীর স্বামী তখনও মরদেহের পাশেই অবস্থান করছিলেন।

তিনি আরো জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি ছেনি ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারী লালল বলেছেন ভোর ৫টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তার স্ত্রীর বাম কানের পাশে হাতুড়ি দিয়ে আঘাত করেন এবং মাথায় ভেতরে ছেনি ঢুকিয়ে দেন। কয়েকবার মাথায় এরকমভাবে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, লালন পেশায় অটোরিকশা চালক ছিলেন। স্বামী লালন মোল্লার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায়। তার স্ত্রীর বাড়ি ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের ভারদি এলাকায়। দাম্পত্য জীবনের প্রায় ২০ বছরে তারা নিঃসন্তান ছিলেন। শহরের আলীপুর মহল্লার অম্বিকাপুর খাদ্য গুদাম সংলগ্ন একটি বাড়িতে প্রায় এক যুগ ধরে বসবাস করতো তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা