আওয়ামীলীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসুচি: ১৪৪ ধারা জারি

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ২৪ আগষ্ট ২০২২, ০২:৩৬

সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপি একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন । দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুমকি উপজেলা শহরে এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানান, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দুমকি উপজেলার বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান আজ মঙ্গলবার সকাল ৯ টায় দুমকি সিনেমা হল পট্টি এলাকায় এ প্রতিবাদ কর্মসুচি ঘোষণা করে। একই সময়ে এবং একই স্থানে দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ বিক্ষোভ সমাবেশের
করার ঘোষণা দেয়। এতে ওই স্থানে আইন-শৃঙ্খলা বিঘ্নসহ অপ্রতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় দুমকি উপজেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম বলেন, মাঠে পুলিশ রয়েছে পরিস্থিতি শান্ত আছে কোন সমস্যা নাই।

এ বিষয়ে দুমকি উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দেয়।সংঘাতের আশঙ্কা রয়েছে বিধায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের