বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা: জাহাঙ্গীর আলম

নোয়াখালী প্রতিনিধি | ২৩ আগষ্ট ২০২২, ০২:০০

সংগৃহীত

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেছেন, বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে দেশ ও জাতি কলংকমুক্ত হয়েছে। এ শোককে শক্তিতে রুপান্তর করে সকল দেশবিরোধী অপশক্তিকে ঐক্যবন্ধভাবে রুখে শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

সোমবার (২২ আগস্ট) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিলের রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শোক সভায় অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন এলে বিএনপি,জামায়াত নানান মুখি ষড়যন্ত্র চালায়। এ সময় দেশের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মিদের মাঝে ঐক্যের বিকল্প কিছু নেই। এ সময় তিনি দলীয় নেতাকর্মিদের সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবিব সমির, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের