হরিরামপুরে যুবলীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ২২ আগষ্ট ২০২২, ১৯:৩৭

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট রবিবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ঝিটকা বাজার বাসস্ট্যান্ডে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন।

বিশেষ বত্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি।

উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ফরিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেন, সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালযের সাবেক ভিপি কাজী ইকবাল হোসেন পল, জেলা আওয়ামী যুব লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাফর ইকবাল বিপুল, মেহেদী জামান ফুয়াদ, উপজেলা আওয়ামী যুব লীগের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় আহমেদ রজ্জব ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী ইউসুফ আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, সদস্য চৌধুরী মোশারফ হোসেন বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা